চীনের মহড়ার জবাবে পাল্টা যুদ্ধজাহাজ পাঠাল তাইওয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

চীনের মহড়ার জবাবে পাল্টা যুদ্ধজাহাজ পাঠাল তাইওয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
তাইওয়ানকে ঘিরে হঠাৎ যেন রণপ্রস্তুতি চীনের। দেশটির উত্তর, দক্ষিণ ও পূর্ব উপকূল ঘিরে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা প্রদর্শন হিসেবে এ মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। স্থল, জল ও আকাশপথ সবদিক দিয়েই ব্যাপক এই সামরিক মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে এপি নিউজ। এদিকে চীনের মহড়ার জবাব দিতে পাল্টা যুদ্ধজাহাজ পাঠায় তাইওয়ানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের শানডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ সোমবার তাদের নজরদারি এলাকায় প্রবেশ করে। তাইওয়ানও পাল্টা ব্যবস্থা হিসেবে সামরিক বিমান ও জাহাজ মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া নতুন নয়। গেল বছরও এ ধরনের মহড়া

চালিয়েছিল তারা। তবে তখন এমন আনুষ্ঠানিক নাম দিয়ে মহড়া করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এশিয়া সফরের আগে এ মহড়া করেছে চীন। মহড়া পরিচালনা করছে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড। সামরিক মহড়ার অংশ হিসেবে চীন যুদ্ধজাহাজের পাশাপাশি, বিমানবাহিনী ও স্থলবাহিনীর সমন্বয়ে মহড়া করে। এ মহড়ায় তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার বিষয়টি যুক্ত ছিল। এছাড়া ভূমি ও সাগর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়টি যুক্ত করে বেইজিং। এদিকে, তাইওয়ানকে লক্ষ্য করে চীনের সামরিক মহড়া ওই অঞ্চলের নিরাপত্তাকে ‘ঝুঁকির’ মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ানের পাশে জলপথে এবং আকাশপথে চীনের সামরিক মহড়া শুরুর দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ

থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা