চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে : মুখপাত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে : মুখপাত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা জারি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, চীন তার তীব্র বিরোধিতা করে। চীন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োং, গত ২২ মে, (বৃহস্পতিবার) বেইজিংয়ে, নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন। মুখপাত্র বলেন, চীন এআই চিপ রপ্তানির ওপর মার্কিন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের বিষয়ে বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনকে দমন করার জন্য রপ্তানি নিয়ন্ত্রণ আইনের অপব্যবহার করছে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করছে। এতে চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও

স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ৩১তম এপেক বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে, চীনের আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার প্রতিনিধি এবং উপমন্ত্রী লি ছেং কাং, কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের ওপর মার্কিন বিধিনিষেধের সমালোচনা করেন। সূত্র : ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?