চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র-ইসরাইলের, ইরান ইউরেনিয়াম কোথায় সরাল? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র-ইসরাইলের, ইরান ইউরেনিয়াম কোথায় সরাল?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম জানিয়েছে, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার আগেই সেখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেয়া হয়েছে, যার পরিমাণ ৪০০ কেজি। এই পরিমাণ ইউরেনিয়াম ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তবে এই ইউরেনিয়াম সরিয়ে নেয়া হয়ে থাকলে, তা কোথায় রাখা হয়েছে সেটি অজানা। বলা হচ্ছে, ‘নিখোঁজ’ ওই ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ। ৯০ শতাংশ সমৃদ্ধ হলে এটি পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা যেতে পারে। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প স্যাটেলাইট ছবি এবং সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, মার্কিন বি-২ ‘স্পিরিট’ বোমারু বিমান ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানে ‘বাঙ্কার বাস্টার’ নিক্ষেপ করার কয়েকদিন আগেই সম্ভবত ইউরেনিয়াম এবং তা সমৃদ্ধকরণ অব্যাহত

রাখার জন্য কিছু সরঞ্জাম ‘গোপন স্থানে’ স্থানান্তর করেছে ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন যে তারা এই মুহূর্তে এটি কোথায় তা জানেন না। প্রতিবেদন মতে, ইসরাইলি এবং মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্বাস, গাড়ির বুটে রাখার মতো ছোট বিশেষ বাক্সে ভরে এসব সরঞ্জাম ট্রাকে করে অন্য একটি ভূগর্ভস্থ স্থানে, সম্ভবত ইসফাহানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন ইউরেনিয়াম কখনো ফোরদো থেকে সরানোই হয়নি এবং বোমা হামলার পর তা এখন হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর আগে, ইসরাইলের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর (মার্কিন হামলার আগে), ইরান পরমাণু

বিস্তার সংক্রান্ত চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছিল এবং জোর দিয়ে বলেছিল যে, তারা এমন একটি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে বাধ্য না যা কেবল বেসামরিক ব্যবহারের জন্য। যদিও মার্কিন হামলার পর পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেয়ার কথা জানিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম