চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫

চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ |
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে দেড় বছরের শিশু মিশকাতের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য বিভাগের সচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। দুই মাসের মধ্যে ওই কমিটিকে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে। একইসঙ্গে শিশু মিশকাতের পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিটের শুনানি নিয়ে সোমবার (৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী। তিনি বলেন, গত ২২ জানুয়ারি চট্টগ্রাম জেলায় স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মিশকাত আহত হয়। এরপর মুমূর্ষু অবস্থায় মিশকাতকে চিকিৎসার জন্য স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার আত্মীয়। কিন্তু ওই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো চিকিৎসকই ছিলেন না। নার্সরাও ওই শিশুকে গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। রোগীর স্বজনরা অনেক আকুতি মিনতি করলে নার্স একজন চিকিৎসকের মোবাইল নম্বর দেন। অতঃপর রোগীর স্বজনরা ওই চিকিৎসককে ফোন করলে তখন ওই চিকিৎসক বলেন যে, আজ ওনার ডিউটি নেই। তখন তিনি বললেন আজ ডা. তানভীরের ডিউটি এবং তিনি ডাক্তার তানভীরের মোবাইল নম্বর দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তখন রোগীর স্বজনরা ডা. তানভীরকে কল দিলে তিনিও বলেন যে, আজ তার ডিউটি

নেই, এইসব করতে করতেই প্রায় দেড় ঘণ্টা সময় চলে যায়। এক পর্যায়ে শিশু মিশকাত চিকিৎসার অভাবে ছটফট করতে করতে মারা যায়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ৯ ফেব্রæয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী বিষয়টি তদন্ত করার জন্য এবং এই ক্ষেত্রে হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের কোনো অবহেলা এবং পেশাগত অসদাচরণ আছে কিনা তা যাচাই করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেন। নোটিশের বিষয়ে কোনো সাড়া না পেয়ে পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী নোয়াব আলী। রিটে স্বাস্থ্য সচিব, বিএমডিসির চেয়ারম্যান, রেজিস্ট্রার, চট্টগ্রামের সিভিল সার্জন, স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডাক্তার তানভীর

নেওয়াজ চোধুরীকে (যিনি ওই দিন দায়িত্বে ছিলেন) বিবাদী করা হয়। সোমবার রিটের শুনানি শেষে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান