চিকিৎসক জানালেন, এখনো শঙ্কামুক্ত নন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

চিকিৎসক জানালেন, এখনো শঙ্কামুক্ত নন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
সকালেই অসুস্থবোধ করছিলেন তামিম ইকবাল। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের মাঝেই খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন।পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে পরানো হয়েছে রিং। চিকিৎসক জানিয়েছেন, এখনো আশঙ্কামুক্ত হননি টাইগার ক্রিকেটার। সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে বলেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন উনি করেছেন। খুব ভালো হয়েছে, ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন, একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য

প্রাণপণে চেষ্টা করছি।’ পরে বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, ‘প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে।’ এর আগে, সোমবার সকালে বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। অবস্থা এতটা গুরুতর হয়ে পড়েছিল যে, সাভার থেকে ঢাকায় আনাও সম্ভব হয়নি। বিকেএসপির পাশের একটি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম। জানা গেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে আশার কথা, এখন জ্ঞান ফিরেছে

তামিমের। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম