চার শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

চার শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
গত শুক্রবার ইসরায়েল প্রথম বড় ধরনের বিমান হামলা চালানোর পর থেকেই ইরান বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একইসাথে শত শত ড্রোনও পাঠানো হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে। বুধবার ভোরে তেল আবিবের আকাশে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ইসরায়েলি সরকার জানিয়েছে, এই হামলাগুলোতে এখন পর্যন্ত ৪০টি স্থানে আঘাত লেগেছে, যার মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আবাসিক এলাকা। ১৯ হাজারটির বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ জমা পড়েছে কর দপ্তরে। ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু ও বয়স্ক নাগরিক রয়েছে। ৮০০-এর বেশি মানুষ আহত

এবং ৩ হাজার ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে। ইরানি সরকারি তথ্যমতে, ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে ৫৮৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছে। এদিকে এই পাল্টা আক্রমণের চক্রে উভয় দেশেই সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক, জরুরি অবস্থা, এবং বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। বিশ্ব নেতারা এখনো সংযমের আহ্বান জানালেও, এই হামলা-পাল্টা হামলা রোধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনো দেখা যায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক বৈঠক হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি