ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
চার শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান
গত শুক্রবার ইসরায়েল প্রথম বড় ধরনের বিমান হামলা চালানোর পর থেকেই ইরান বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
একইসাথে শত শত ড্রোনও পাঠানো হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে।
বুধবার ভোরে তেল আবিবের আকাশে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।
ইসরায়েলি সরকার জানিয়েছে, এই হামলাগুলোতে এখন পর্যন্ত ৪০টি স্থানে আঘাত লেগেছে, যার মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আবাসিক এলাকা। ১৯ হাজারটির বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ জমা পড়েছে কর দপ্তরে। ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু ও বয়স্ক নাগরিক রয়েছে।
৮০০-এর বেশি মানুষ আহত
এবং ৩ হাজার ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে। ইরানি সরকারি তথ্যমতে, ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে ৫৮৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছে। এদিকে এই পাল্টা আক্রমণের চক্রে উভয় দেশেই সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক, জরুরি অবস্থা, এবং বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। বিশ্ব নেতারা এখনো সংযমের আহ্বান জানালেও, এই হামলা-পাল্টা হামলা রোধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনো দেখা যায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক বৈঠক হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।