কলকাতায় ‘মিনি বাংলাদেশে’ বছরে ক্ষতি ১ হাজার কোটি রুপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

কলকাতায় ‘মিনি বাংলাদেশে’ বছরে ক্ষতি ১ হাজার কোটি রুপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশি পর্যটক যাতায়াত না থাকায় গত এক বছর ধরে টিকে থাকার সংগ্রাম করছেন কলকাতার ব্যবসায়ীরা। এরইমধ্যে নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট ও মারকুইস স্ট্রিটের বেশকিছু দোকান, হোটেল ও ট্রাভেল কোম্পানি বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছেন তারা এখন পরিস্থিতি বদলের অপেক্ষায়। কলকাতায় বাংলাদেশি পর্যটককেন্দ্রিক ব্যবসার চিত্র নিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া। এতে নিউমার্কেট ঘেঁষা এলাকাকে ‘মিনি বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় রাজনৈতিক পালাবদলের কারণে কলকাতায় ব্যবসায়িক ক্ষতি ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। সুলভ মূল্যে হোটেল, বাংলা খাবারের রেস্তোরাঁ, হাসপাতাল এবং রেলস্টেশন ও বাস টার্মিনাল কাছে থাকায় ফ্রি স্কুল, মারকুইস স্ট্রিট ছিল বাংলাদেশিদের

কাছে জনপ্রিয় গন্তব্য। বর্তমানে এসব এলাকার গলিগুলো নিস্তব্ধ। কয়েকটি ব্যবসায়ী সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘মিনি বাংলাদেশ’-এর ক্ষতি হয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। কোনো কোনো ব্যবসায়ী আবার এ ক্ষতির অঙ্ক আরো বেশি বলে দাবি করেছেন। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, হোটেল, রেস্তোরাঁ, খুচরা ব্যবসা, ট্রাভেল এজেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, চিকিৎসা সেবা ও পরিবহন থেকে প্রতিদিনের ব্যবসার পরিমাণ ৩ কোটি রুপি। যদি নিউ মার্কেট ও বুররাবাজারের ক্ষতিও ধরা হয়, তাহলে অঙ্কটি ৫ হাজার কোটি রুপিরও বেশি দাঁড়ায়। এলাকাটির বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান স্থানীয় ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা

করছে। মারকুইস স্ট্রিটের একটি ট্রাভেল কোম্পানির ব্যবস্থাপক প্রবীর বিশ্বাস বলেন, এক বছর আগেও এখানে বাস পার্কিংয়ের জায়গা হতো না। এখন টানা কয়েকদিন চলে যায়, কিন্তু কোনো পর্যটক আসে না। বেশি ক্ষতি যেসব খাতে বাংলাদেশি টাকায় লেনদেন করা মানি এক্সচেঞ্জ ব্যবসা এখন প্রায় বন্ধ। মারকুইস স্ট্রিট মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়শেনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনতেজার বলেন, পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল ছিলাম। এখন আমরা টিকে থাকার লড়াই করছি। ব্যবসায়ীদের মতে, সংকট শুরুর পর থেকে এলাকার প্রায় ৪০ শতাংশ ছোট ও মাঝারি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। বেশ কিছু বড় রেস্তোরাঁ এখন সীমিত বাজেটে চলছে। রাধুনি রেস্তোরাঁর মালিক এনসি ভৌমিক বলেন, আমরা এখন পরিস্থিতি পাল্টানোর

অপেক্ষায় আছি। ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন কলকাতার ব্যবসায়ীদের কাছে গত কয়েক বছরের মধ্যে ছিল দ্বিতীয় ধাক্কা। করোনাকালের সংকট কাটিয়ে অনেকে নতুন করে বিনিয়োগ করেছিলেন। কিন্তু গত বছরের আগস্টে বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হওয়ার পর থেকে ব্যবসায়ীরা দ্বিতীয় দফায় বিপাকে পড়েন। বিশেষ করে ঋণ নিয়ে যারা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। পর্যটননির্ভর আরও কিছু খাত যেমন, বাসায় রান্না করা খাবার সরবরাহকারী, হোমস্টে, ট্যুর গাইড ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এলিয়ট রোডের বাসিন্দা ফারহান রসুল বলেন, করোনা মহামারির পর চাহিদা বেড়ে গেলে আমি দুটি বাণিজ্যিক গাড়ি কিনেছিলাম। তখন ব্যবসা এতো ভালো চলছিল যে অনেক সময় কাস্টমারকে ফিরিয়ে দিতে

হতো। এখন মাসে পাঁচ-ছয়টি বুকিংও জোটে না। স্থানীয় কাস্টমাররাও বেশি ভাড়া দিয়ে চলতে চায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?