‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি এখন তারকা হয়ে গেছেন। তিনি বেশ সুন্দরীও বটে। ওর তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে। আর ওর ঠোঁট দুটো! যেন মেশিনগানের মতো নড়াচড়া করে!আসলে তিনি একজন মহান ব্যক্তি।’ গত ১ আগস্ট প্রচারিত ওই কথোপকথনে ট্রাম্প এসব কথা বলেন। সম্প্রতি ৭৯ বছর বয়সি এই মার্কিন নেতাকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যারোলিন লেভিট। এর একদিন পরই তার সম্পর্কে ওই মন্তব্য করেন ট্রাম্প। লেভিট জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি সংঘাতের অবসান ঘটিয়েছেন। গত ৩১

জুলাই হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে লিভিট বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এখন থাইল্যান্ড ও কম্বোডিয়া, ইসরাইল ও ইরান, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘাতের অবসান ঘটিয়েছেন।’ মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতার শেষ ছয় মাসে প্রতি মাসে প্রায় একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন বলে দাবি করেন লেভিট।তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক আগেই নোবেল শান্তি পুরষ্কার দেওয়া উচিত ছিল।’ ১৯৯৭ সালের ২৪শে আগস্ট নিউ হ্যাম্পশায়ারের অ্যাটকিনসনে জন্মগ্রহণকারী ক্যারোলিন ক্লেয়ার লেভিট দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে ৩৬তম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। আইসক্রিম স্ট্যান্ড এবং ট্রাক ডিলারশিপ ব্যবহার করা পরিবার থেকে আসা

ক্যারোলিন লেভিট ছিলেন বব এবং এরিন লেভিটের চতুর্থ এবং কনিষ্ঠ সন্তান। ২০১৪ এবং ২০১৫ সালে ঈগল-ট্রিবিউন অল-স্টার হিসেবে স্বীকৃত এই সফটবল প্রেমী সেন্ট্রাল ক্যাথলিক হাই স্কুলে পড়াশোনা করেছেন। মার্কিন ইতিহাসে এই পদে অধিষ্ঠিত সবচেয়ে কম বয়সি ব্যক্তি, সেন্ট অ্যানসেলম কলেজে রাজনীতি এবং যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেছেন। হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্সে লেখক হিসেবে ইন্টার্নশিপ করার পর, তাকে একটি পূর্ণকালীন চাকরির প্রস্তাব দেয়া হয়েছিল যেখানে তিনি প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠির উত্তর দিতেন। ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণের কয়েকদিন আগে, ২০২৫ সালের জানুয়ারিতে ৫৯ বছর বয়সি নিকোলাস রিকিওকে বিয়ে করেন তিনি। সূত্র: লাইভমিন্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’