চার দিন ধরে আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে, আতঙ্কে পরিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

চার দিন ধরে আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে, আতঙ্কে পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে ৪ দিনেও দেশে ফেরেনি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের পরিবার। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। বন্দি জেলেদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বাসিন্দাও রয়েছেন। এ সময় তাদের দুটি ট্রলারও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। বন্দি বাংলাদেশি জেলেরা হলেন- আব্দুল সালামের ছেলে মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমান (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) এবং কক্সবাজার জেলার মোহাম্মদ আব্দুল্লাহ (৩০); যারা কক্সবাজার, টেকনাফ কায়ুকখালি ঘাট ও শাহপরীর দ্বীপের বাসিন্দা। এছাড়া নুরুল আমিন (৩৭), মোহাম্মদ জুবায়ের (১৮), নুর আলম (৫৭),

সৈয়দ হোসেন (২৮), আব্দুল হামিদ (৬০) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ট্রলার মালিকরা জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারের সময় মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বিজিবিকে জানানো হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটক মোট ১১ জনের মধ্যে বাংলাদেশি কতজন, তা শনাক্ত করে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস অতীতের সব রেকর্ড ভাঙল বৈশ্বিক জ্বালানি সংকট বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়