চার জেলায় কেএফসি, বাটার শোরুমে ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫
     ১০:০৬ পূর্বাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

চার জেলায় কেএফসি, বাটার শোরুমে ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 111 ভিউ
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের চার জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটাসহ কয়েকটি শোরুমে হামলা-ভাঙচুর হয়েছে। ইসরাইলি পণ্য দাবি করে বিভিন্ন রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানে কোকাকোলা ও সেভেন আপসহ কয়েকটি কোমলপানীয়ও ধ্বংস করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও বগুড়ায় এসব হামলা-ভাঙচুর হয়েছে। সিলেটে হামলার প্রতিবাদে শহরে মাইকিং করে নিন্দা জানিয়েছে মহানগর বিএনপি। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর চট্টগ্রাম : নগরীর জিইসি মোড়ে কেএফসি রেস্তোরাঁ, একটি ভবনের কোকাকোলার সাইনবোর্ড এবং লালখান বাজারে পুমা শোরুমে ইট-পাটকেল, জুতা নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এ ছাড়া নগরীর কাজীর দেউড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টা করে তারা। বিকাল ৪টার

দিকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে এই হামলা করা হয়। এদিকে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ শেষে ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকায় জুতা মেরে ঘৃণা প্রকাশ করা হয়। পরে কুশপুত্তলিকায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কক্সবাজার: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জানান, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে কক্সবাজারে যে মিছিল বের হয়েছে, সেখান থেকে কিছু দুষ্কৃতকারী কলাতলীর প্রায় ১০টির বেশি রেস্তোরাঁয় ভাঙচুর করেছে। এতে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। এর দায়ভার কে নেবে? পর্যটকে ভরপুর এ মৌসুমে এটি রেস্তোরাঁ শিল্পের জন্য বড় অশনিসংকেত। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন,

ইসরাইলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসী ও মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এ সময় কাচের টুকরো লেগে কয়েকজন পর্যটক আহত হন। বগুড়া: সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে ছাত্র-ছাত্রী ও তৌহিদী জনতা ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন হাতে শহরের সাতমাথায় জড়ো হন। বেলা ১১টায় মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল বের করা হয়। এ সময় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বর্জনের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলের কারণে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা সাতমাথায় ফিরে এসে বাটার শো-রুমে হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে তারা শোরুমের কাচের বেষ্টনী ভাঙচুর করে। এ সময় দোকানের কর্মচারীরা দরজা

বন্ধ করে রক্ষা পান। সিলেট: সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই এলাকায় মানববন্ধন করেন বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী দল, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়াসহ আরও কয়েকটি রাজনৈতিক সংগঠন। এসব বিক্ষোভ মিছিল থেকে বিক্ষুব্ধ জনতা কেএফসি, ডোমিনোস পিৎজা ও বাটার আউটলেটসহ কমপক্ষে ১০ প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায়। ফুটপাতের কিছু প্রতিষ্ঠানে আগুনও দেয় তারা। মহানগরের মিরবক্সটুলায় কেএফসি রেস্টুরেন্টের ভেতরে থাকা বিভিন্ন কোমলপানীয় নষ্ট করা হয়। এরপর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ছাড়াও কয়েকটি ফাস্টফুডের দোকানে কোমলপানীয় পেপসি, কোকাকোলা, স্প্রাইট, ফানটা, সেভেন আপের শত শত

বোতল ও কার্টন রাস্তায় ফেলে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে মহানগর বিএনপি শহরে মাইকিং করেছে। মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা হামলা-ভাঙচুর ও লুটপাট করছে তারা ডাকাত। তাদের আটক করে পুলিশে দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা