ব্যাংককে পাঁচজনকে গুলি করে হামলাকারীর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫

ব্যাংককে পাঁচজনকে গুলি করে হামলাকারীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ |
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। তিনি শেষে আত্মহত্যা করেন। খবর রয়টার্সের। থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে পাঁচজনই বাজারটির নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি মূলত কৃষিপণ্য বিক্রয়ের জন্য পরিচিত এবং ব্যাং সুর জেলায় অবস্থিত। পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা ক্যাপ পরা একজন ব্যক্তি বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন। থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা

নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। এর আগের বছর এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম