চার ছক্কায় বিধ্বস্ত শামি, গড়লেন আইপিএলের লজ্জার রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

চার ছক্কায় বিধ্বস্ত শামি, গড়লেন আইপিএলের লজ্জার রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
আইপিএল ২০২৫ আসরে মোহাম্মদ শামির দুঃস্বপ্ন যেন থামছেই না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ইনিংসে ২১ ওভারে ২৩৩ রান দিয়ে তার ইকোনমি রেট দাঁড়িয়েছে ১১.১ এ। সবচেয়ে বাজে দিনটা এল ১২ এপ্রিল, শনিবার। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং করতে নেমে শামি খরচ করেন ৭৫ রান। চার ওভারের এই স্পেল এখন আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। এর আগে এই রেকর্ড ছিল মোহিত শর্মার দখলে, যিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৩ রান দিয়েছিলেন। সেই রেকর্ড পেছনে ফেলে এখন শামিই শীর্ষে। শামির প্রথম ওভারে আসে ১৪ রান। দ্বিতীয় ওভারে আরও ২৩। যদিও তৃতীয় ওভারে কিছুটা ফিরেছিলেন,

খরচ করেন মাত্র ১১ রান। কিন্তু চতুর্থ ওভারে সব ভেঙে পড়ে। ইনিংসের শেষ ওভারে মার্কাস স্টয়নিস তাকে চারটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন ২৭ রান। এই ওভারের কারণেই ৭৫ রানের লজ্জার রেকর্ড গড়ে বসেন শামি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের তালিকায় শীর্ষ পাঁচ: ০/৭৬ - জোফ্রা আর্চার বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ, ২০২৫ ০/৭৫ - মোহাম্মদ শামি বনাম পাঞ্জাব কিংস, হায়দরাবাদ, ২০২৫ ০/৭৩ - মোহিত শর্মা বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৪ ০/৭০ - বাসিল থাম্পি বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ২০১৮ ০/৬৯ - ইয়াশ দয়াল বনাম কলকাতা নাইট রাইডার্স, আহমেদাবাদ, ২০২৩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার