চট্টগ্রাম বন্দরে শিবির–এনসিপি কোটায় নিয়োগ: ৯ জনকে পদায়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬
     ১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে শিবির–এনসিপি কোটায় নিয়োগ: ৯ জনকে পদায়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ | ১:৫৪ 19 ভিউ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগে নতুন করে ৯ জন কর্মচারীকে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের নামকে শিবির–এনসিপি কোটাধারী হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরে নতুন করে কোটায় নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রীয়া দেখাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত বন্দর কর্তৃপক্ষের একটি অফিস আদেশে দেখা যায়—বিভিন্ন উপজেলার বাসিন্দা ৯ জনকে ‘প্রশিক্ষণ সেবা সহকারী’ পদসহ কয়েকটি শূন্য পদের দায়িত্ব দেওয়া হয়েছে। পদায়নের পর থেকেই বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়। এ ৯ জন হচ্ছে- ছবিতে থাকা তালিকা অনুযায়ী ব্যক্তির নাম ও তাদের পদ নিচে দেওয়া হলো— প্রশিক্ষণ সেবা সহকারী পদে মোহাম্মদ মিরাজ, মোহাম্মাদ

শাকিল, মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক আমির হোসেন ও মোহাম্মাদ ইব্রাহিম। সমালোচকরা প্রশ্ন তুলছেন,শিবির–এনসিপি কোটার বিরোধিতায় এবং চাকরিতে রাজনৈতিক কোটা বাতিলের দাবিতে হওয়া বিস্তৃত আন্দোলনের পরেও কীভাবে একই কোটার প্রভাবে নিয়োগ/পদায়ন অব্যাহত থাকতে পারে। খোদ এনসিপির গণমাধ্যম শাখার পদত্যাগী প্রধান মুশফিকুস সালেহীন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গত দেড় বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও পদায়ন সম্পর্কে খোঁজ নিলে জামায়াতের ‘সৎ লোকের শাসন’ কেমন হতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। চট্টগ্রামের ঘটনা শুধু একটি নিদর্শন।” অনেকে দাবি করছেন, রাজনৈতিক কোটা প্রয়োগে দলে দলে বিতর্কিত ব্যক্তিদের ঢুকে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো

মন্তব্য পাওয়া যায়নি। অফিস আদেশে কেবল সংশ্লিষ্ট ৯ জন কর্মচারীর নামে পদায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার তথ্য উল্লেখ রয়েছে। নিয়োগ–পদায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার মধ্যেই নতুন এই নথি প্রকাশ হওয়ায় প্রশ্ন উঠছে—চাকরিতে রাজনৈতিক প্রভাব কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন