চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪
     ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:২১ 220 ভিউ
চট্টগ্রাম বন্দরে চলতি বছর কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২ লাখ ২৩ হাজারটি। আর কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ প্রায় ১২ কোটি ২০ লাখ মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষের দাবি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের এ পরিমাণ যে ভেঙেছে আগের সব রেকর্ড। বছরের শেষ সময়ে বিলাসবহুল পণ্যের এলসি খোলার জটিলতা কাটতে শুরু করায় আমদানি যেমন বেড়েছে, তেমনি গতি ফিরেছে রফতানিতেও। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোতে গতি ফেরায় চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভও। চলতি ডিসেম্বরে এটি ছাড়িয়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলার। এ সময় পণ্য ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরও। গত ২৫ ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডলিং হয়েছে, তা গত বছরের তুলনায় ১ লাখ ৭২ হাজার কনটেইনার বেশি। আর বাড়তি কার্গো

পণ্যের পরিমাণ ১৮ লাখ মেট্রিক টন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। সকল প্রতিকূলতা অতিক্রম করে নিজের সক্ষমতা ও সকলের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে বন্দরটি। তবে বন্দরটির অবস্থা বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না। ডলার সংকট আর রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব র‌্যাংকিংয়ের অবস্থান। বর্তমানে এলসি খোলার ক্ষেত্রে ডলারের জোগান বাড়ায় আমদানি ও রফতানি দুটিই বেড়েছে বলে জানান শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মো. আরিফ। তিনি বলেন, এলসি খুলতে পারায় ও কাঁচামাল আমদানি বাড়ায় বেড়েছে উৎপাদন। এতে রফতানির পরিমাণও বাড়ানো সম্ভব হয়েছে। এদিকে, রমজানকেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে বন্দরের

কাজে। এ সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ড অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, ডলারসংকট কাটতে শুরু করায় গতি ফিরেছে আমদানি-রফতানি বাণিজ্যে। উল্লেখ্য, আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলেও সে প্রবণতা কমে গেছে। গত বছর বন্দরে আসা ৪ হাজার ১০৩টি জাহাজের বিপরীতে এ বছর এসেছে ৩ হাজার ৮২২টি। বিগত ২০২২ ও ’২৩ বছর ডলারসংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত ৮২ ধরনের বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল তৎকালীন সরকার। তবে ৫ আগস্ট সরকার পতনের পর হু হু করে বাড়ছে দেশের প্রবাসী আয়। এতে কাটতে শুরু করেছে ডলারসংকট। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের

আমদানি- রফতানি বাণিজ্য। আর তাই চট্টগ্রাম বন্দর কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে সর্বকালে রেকর্ড ভাঙতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today