চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ |
চট্টগ্রামে বাস উল্টে পথচারীসহ দুজন নিহত ও ১০ জন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। শনিবার পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পথচারী আবুল কাশেম (৬৫) ও মো. সোলায়মান (৪০)। তাদের মধ্যে কাশেমের বাড়ি পটিয়ার ভাটিখাইন ইউনিয়নে। সোলায়মান বাস চালকের সহকারী বলে পুলিশের ধারণা। হাইওয়ে পুলিশ পটিয়া ক্রসিং থানার এসআই মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। বাইপাসে পথচারী কাশেমকে 'বাঁচাতে গিয়ে' চালক বাসটি সড়কের ডান পাশে ডিভাইডারের উপর তুলে দেন। "এতে পথচারী কাশেমসহ দুজন মারা যায়।" এসআই মোস্তাফিজুর বলেন, ‘‘দুর্ঘটনার পর চালককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেনেছি, নিহত সোলায়মান চালকের সহকারী।’’ স্থানীয়রা জানান, পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা

উল্টে যাওয়া বাসের ভিতর থেকে নারী, শিশুসহ কমপক্ষে ১০ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম