চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের পর মদের সঠিক পরিমাণ, জব্দ তালিকা এবং অভিযুক্তকে আটকের বিষয়ে পুলিশ প্রশাসনের নীরবতা ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য নিয়ে নানা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আটক নিয়ে বিভ্রান্তি ​গতকাল ৯ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় এ অভিযান চালানো হয়। শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের একটি অঘোষিত সূত্রের দাবি, ওই বাসা থেকে অন্তত ২০০ বোতল বিদেশি

মদ জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। ​তবে মূল অভিযুক্ত শাকিল সাগর গ্রেপ্তার হয়েছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি। একাধিক স্থানীয় সূত্রের দাবি, অভিযানের সময় সাগর ঘরেই উপস্থিত ছিলেন এবং পুলিশ তাঁকে নিয়ে গেছে। অন্যদিকে অভিযানকারী দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি। মুখ খুলছে না ডিবি ​ঘটনার বিস্তারিত ও আনুষ্ঠানিক বক্তব্য জানতে নগরের মনসুরাবাদস্থ গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তথ্য এড়ানোর প্রবণতা দেখা যায়। ডিউটি অফিসার ও ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের কার্যালয় থেকে তথ্যের জন্য একে অপরকে

দেখিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত পণ্যের সঠিক হিসাব ও আটকের বিষয়ে এখনো জানাতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস ​‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ