ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫
     ১১:১৩ অপরাহ্ণ

ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ১১:১৩ 114 ভিউ
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ ওয়ার্ডের হায়দারবাদ এলাকায় অনুমোদন ছাড়া ঘোড়ার গোশত বিক্রি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে ওই এলাকায় ঘোড়ার গোশত বিক্রি করায় সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সমালোচিত হয়। আর বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম ঘোড়ার গোশত বিক্রি করার প্রচলন, যা মুসলিম দেশ বাংলাদেশে বিতর্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে এক অভিযানে মৌখিকভাবে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান সূত্রে জানা যায়, প্রাণী জবাইয়ের জন্য ভেটেরিনারি সার্জনের অনুমোদন না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া। স্থানীয়রা বলেন, ঘোড়া

নবী-রাসূল (সা.)-এর আমল থেকে উপকারী একটি প্রাণী, দেশে প্রতিটি পর্যটন স্পটে এ প্রাণীটি বিনোদন খাতে কাজে লাগছে, এভাবে ঘোড়া জবাইয়ের মাধ্যমে বিলুপ্ত করে ফেললে এক সময় ঘোড়াশূন্য হয়ে যাবে বাংলাদেশে, তাই ভবিষ্যৎ আর যেন কোনো ঘোড়া জবাই বা বিক্রি কেউ করতে না পারে সেটা প্রশাসনের নজরদারিতে রাখতে হবে। এ বিষয়ে পূবাইল বেপারিপাড়া জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসাইন যুগান্তরকে সর্বশেষ হাদিসে খালিদ বিন ওয়ালিদের বর্ণনার ধারায় এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রমাণিত হয়। এ বিষয়ে মাংস বিক্রেতা সফিকুল ইসলামকে ফোন করলে তিনি বলেন, দুই দিন আগে ঘোড়ার মাংস বিক্রি করেছি। জেলা প্রাণিসম্পদ দপ্তরের মৌখিক নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার প্রাণিসম্পদ দপ্তর থেকে

ম্যাজিস্ট্রেট এসে বলেছেন- এটা বন্ধ রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা