ঘনবসতি, বাড়িঘর, বাজারে বোমা ফেলছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ঘনবসতি, বাড়িঘর, বাজারে বোমা ফেলছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
গাজায় অবিরত ইসরাইলি তাণ্ডব চলছেই। আন্তর্জাতিক হুমকি আর সমালোচনাতেও থামছে না যুক্তরাষ্ট্রের মদদে চলা নেতানিয়াহু বাহিনী। এতশত মৃত্যুর পরও গাজার ঘনবসতি, ঘরবাড়ি, বাজারে বোমা ফেলছে তারা। আল-জাজিরা। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। বাইত লাহিয়া, রাফাহ, খান ইউনিসসহ উপত্যকাজুড়ে বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়েই যাচ্ছে তারা। শুক্রবার ভোরের আলো ফোটার আগে গাজার জাইতুন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। ভিন্ন একটি হামলায় গাজার পূর্ব দিকে খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় আরও ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপত্যকাটির অন্যান্য স্থানেও বোমা হামলা হয়েছে। এফ-১৬ যুদ্ধবিমান থেকে আবাসিক ভবন ও শরণার্থী

শিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করছে সেনারা। এছাড়া মধ্য গাজার একটি ব্যস্ত বাজারেও চলেছে বর্বর সেনাদের নৃশংসতা। সেখানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৮ জনে দাঁড়িয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় গাজায় অন্তত ৫০ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ৯১০ জন। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নির্বিচার হামলা তো চলছেই, এরই মধ্যে গাজায় কোনো ত্রাণ সহায়তাও ঢুকতে দিচ্ছে না

ইসরাইল। গত তিন সপ্তাহে গাজার অভ্যন্তরে কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। যেখানে আগে দৈনিক ৫০০ থেকে ৬০০টি ত্রাণবাহী ট্রাক উপত্যকায় ঢুকত। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) বলেছে, ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে গাজায় যত ত্রাণ সহায়তা প্রবেশের চেষ্টা করেছে তার ৮২ শতাংশই ফিরিয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি চলতে থাকলে উপত্যকাটিতে অপুষ্টি ভয়ংকর রূপ ধারণ করবে বলে সতর্ক করেছে ইউএনআরডব্লিউএ। ইতোমধ্যেই গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গাজার পরিস্থিতি নিয়ে ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, এটি মানবতার সবচেয়ে

অন্ধকার সময়। এ ছাড়া উত্তর গাজার বেইত হানুন এবং বেইত লাহিয়া এলাকায় নতুনভাবে বাস্তুচ্যুত মানুষদের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী