গ্যাস সংকটের দায় আওয়ামী লীগ সরকারের ঘাড়ে চাপানো তথ্যমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্য: ফ্যাক্টস কী বলছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

গ্যাস সংকটের দায় আওয়ামী লীগ সরকারের ঘাড়ে চাপানো তথ্যমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্য: ফ্যাক্টস কী বলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
তথ্যমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, “গ্যাস মজুদ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তা উত্তোলনের কোনো উদ্যোগ নেয়নি।” এমন বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তথ্যমন্ত্রী। বাস্তব তথ্য ও সরকারি নথিপত্র বিশ্লেষণ করলে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিশেষত গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যে সুপরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। তথ্যমন্ত্রীর গ্যাস উত্তোলনে উদ্যোগ না নেওয়ার অভিযোগটি সঠিক নয়। বরং আওয়ামী লীগ সরকারই সর্বপ্রথম ৫০টি কূপ খননের একটি বৃহৎ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেয়। এই কর্মসূচির আওতায় ছিল অনুসন্ধান, উন্নয়নমূলক খনন এবং ওয়ার্কওভার

কার্যক্রম। আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮. মিলিয়ন ঘনফুট গ্যাস পেট্রোবাংলার আনুষ্ঠানিক তথ্যানুযায়ী, এই উদ্যোগের সুফল হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি কূপে নতুন গ্যাস মজুদ আবিষ্কৃত হয় এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। পরবর্তীতে এই সাফল্যের ধারাবাহিকতায় পরিকল্পনাটিকে আরও বিস্তৃত করে ২০২৫-২০২৮ সালের মধ্যে ১০০টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও, সমুদ্রসীমায় জ্বালানি অনুসন্ধানের ক্ষেত্রেও আওয়ামী লীগ সরকার যুগান্তকারী ভূমিকা রাখে। ২০২৪ সালের মার্চ মাসে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৪’ শীর্ষক দরপত্র আহ্বান করা হয়, যা ছিল ২০১২ সালের পর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে প্রথম বড় পদক্ষেপ। এই দরপত্রের আওতায় ২৪টি ব্লক (৯টি অগভীর ও ১৫টি

গভীর সমুদ্র) খোলা হয় এবং এক্সনমোবিল ও শেভরনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করে। দীর্ঘদিন কোনো সরকার এ ধরনের সাহসী উদ্যোগ গ্রহণ করেনি। অন্যদিকে, ২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিনা দরপত্রে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসের সঙ্গে চট্টক (টেংরাটিলা) ও ফেনী গ্যাসক্ষেত্রের যৌথ উদ্যোগ চুক্তি (জেভিএ) স্বাক্ষরিত হয়। এই চুক্তি ঘিরে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদসহ বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে প্রমাণিত হয়। ২০১৭ সালে বাংলাদেশ হাইকোর্ট চুক্তিটিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেন। টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ মামলায় বাংলাদেশের বিজয়: পাবে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ সেই দুর্নীতিপূর্ণ

চুক্তির সরাসরি ক্ষতিকর প্রভাব পড়ে জাতীয় সম্পদে। ২০০৫ সালের জানুয়ারি ও জুন মাসে নাইকোর চরম অবহেলায় টেংরাটিলা গ্যাসক্ষেত্রে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর ফলে গ্যাসক্ষেত্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিপুল পরিমাণ গ্যাস নষ্ট হয় এবং পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার এই দুর্নীতিগ্রস্ত চুক্তি বাতিল করে আইনের শাসন প্রতিষ্ঠা করে। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় নিরলস আইনি লড়াই চালানো হয়। বকেয়া বিলের জন্য ইউনূস সরকারকে চাপ দিল শেভরন ও কাতার গ্যাস এই দীর্ঘ আইনি সংগ্রামের চূড়ান্ত ফলাফল আসে ২০২৫ সালের ডিসেম্বরে, যখন আন্তর্জাতিক সালিসি আদালত (আইসিএসআইডি)-এর ট্রাইব্যুনাল টেংরাটিলা বিস্ফোরণের ক্ষতিপূরণ বাবদ নাইকোকে ৪ কোটি ২০

লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১২ কোটি টাকা) প্রদানে বাধ্য করে। আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী কূটনৈতিক ও আইনি লড়াইয়ের কারণেই জাতির এই প্রাপ্তি নিশ্চিত হয়েছে। যদিও ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমান তারেক সরকার সেই অর্থ আদায় নিশ্চিত করতে পারেনি এখনো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…