গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬

গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ |
সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের জন্য তিন মাস মেয়াদী রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু এবং নবায়নের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মী নিয়োগকারী পরিবারগুলোর ওপর থেকে এককালীন বড় অঙ্কের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই নতুন ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে। পূর্বে সৌদি আরবে গৃহকর্মীদের ইকামা নবায়নের জন্য সাধারণত এক বা দুই বছরের ফি একসাথে পরিশোধ করতে হতো। তবে নতুন এই নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে তাদের সুবিধামত ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের জন্য

ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে দেশটির জনপ্রিয় সরকারি সেবা প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে। স্থানীয় গণমাধ্যম ওকাজের বরাতে জানা গেছে, নতুন এই পদ্ধতির ফলে নিয়োগকর্তারা কেবল তাদের নির্বাচিত মেয়াদের জন্যই ইকামার ফি পরিশোধ করার সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি তিন মাস বা এর গুণিতক মেয়াদের জন্য ইকামা নবায়ন করেন, তবে তিনি প্রতি ত্রৈমাসিক হিসেবে এই ফি দিতে পারবেন। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালির কাজের বৈচিত্র্যময় চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদক্ষেপটি মূলত সৌদি আরবের রেসিডেন্সি সেবাকে আরও আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর

চলমান প্রচেষ্টারই একটি অংশ। সূত্র: গালফ নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ