গুম ও শহিদ নেতাকর্মীদের পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আমিনুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫
     ১০:৫০ অপরাহ্ণ

গুম ও শহিদ নেতাকর্মীদের পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আমিনুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৫০ 123 ভিউ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পল্লবীর ৫নং ওয়ার্ড যুবদল কর্মী মো. সানির পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেন আমিনুল। এ সময় আমিনুল হক বলেন, গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে একই পরিবারের সদস্য, সেটা বোঝাতেই এমন আয়োজন। এ সময় তিনি আরও

বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার এদেশের বিরোধী মতের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। ইনশাআল্লাহ, আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এলে গুম-খুন হওয়া প্রত্যেকটি নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রত্যেকটি গুম-খুনের বিচার করবে বিএনপি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজানের উপহার তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময় গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক। এছাড়াও আগামীকাল (রোববার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহিদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন আমিনুল হক। উপহার সামগ্রী বিতরণকালে ঢাকা

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম