ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ২২
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ইরান।
আজ শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) পরিচালিত সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
ইরানের কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধানের বরাত দিয়ে ফার্স জানায়, ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সরকারের সঙ্গে গুপ্তচরবৃত্তিতে যুক্ত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুপ্তচরবৃত্তির পাশাপাশি তাদের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে।
তবে ওই প্রতিবেদনে গ্রেপ্তারকৃতদের পরিচয় ও অপরাধের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।



