গুজরাটে ৫৫০ অবৈধ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

গুজরাটে ৫৫০ অবৈধ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয়। সেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়। শনিবার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গুজরাট পুলিশের নেতৃত্বে, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সহযোগিতায় আহমেদাবাদেও যৌথ অভিযান চালানো হয়। সেখানে ৪৫০ জনেরও বেশি সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে দেশে বসবাস করছিলেন। ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং

নাকুম বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাটে ৫৫০ বাংলাদেশিদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের পর তাদের ফেরত পাঠানো হবে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিলেন। তদন্তের পর, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। টাইমস অব ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে, অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এটি পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ানের মতে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন,

এই অভিযানের আগে- ২০২৪ সালের এপ্রিল থেকে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু