ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
গুগল ম্যাপে বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম
মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’ নামটি পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখা হয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে টেক জায়ান্ট গুগলের সেবা গুগল ম্যাপ উপসাগরটির নাম পরিবর্তন করে রেখেছে। তবে এই পরিবর্তন ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে।
এর বাইরে অন্যান্য দেশের ব্যাবহারকারীদের ম্যাপস অ্যাপে সেই উপসাগরের আগের নামই বহাল রেখেছে গুগল। এমনকি মেক্সিকোর ব্যবহারকারীরাও তাদের অ্যাপে এই উপসাগরটির নাম ‘গালফ অব মেক্সিকো’ই দেখছেন।
মেক্সিকো উপসাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র
উপশাখা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবাকে পৃথক করা এই উপসাগরের প্রায় পুরোটাই পড়েছে উত্তর আমেরিকা মহাদেশে। বহু বহু বছর ধরে এ উপসাগরটি মেক্সিকো উপসাগর নামেই পরিচিত ছিল। তবে ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর বেশকিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেসবের মধ্যে এই সাগরটির নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ করা সংক্রান্ত একটি আদেশও ছিল।