গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
গাড়ি আমদানির এলসি খোলার সময় শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন রাখলে চলবে। অন্য ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ মার্জিন রাখতে হবে। গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার এক নির্দেশনার মাধ্যমে গাড়ি কেনায় সর্বোচ্চ ঋণ ৪০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়। এলসি মার্জিন বলতে কোনো পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার সময় ন্যূনতম নগদ জমা বোঝানো হয়। সাধারণত একটি পণ্য দেশে আসার পর পুরো দাম পরিশোধ করে পণ্য খালাস করতে হয়।

তবে ডলার সংকটের কারণে আমদানি নিরুৎসাহিত করতে ২০২২ সাল থেকে প্রয়োজনীয় কিছু খাদ্য পণ্য, ওষুধসহ কয়েকটি ছাড়া শতভাগ মার্জিনের বিধান করা হয়। সার্কুলারে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ অবস্থায় ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকারের এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হলো। অন্যান্য মোটরকারে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য