গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি থেকে এক গ্রুপ চাঁদা তুলতে গেলে গ্রুপ বাধা দিয়ে হামলায় আবুল কালাম নামের এক যুবক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৬) টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। নিহত আবুল কালাম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশের নেতৃত্বে একটি গ্রুপ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের নেতৃত্বে আরেকটি গ্রুপ বেশ কিছুদিন ধরে এলাকায় নানা অপরাধে জড়িত। দুটি গ্রুপই উপজেলার চৌকিদারের টেক এলাকায় হারুনুর রশিদের

মালিকানাধীন আল্লাহর দান নামের বেকারিতে চাঁদার জন্য মালিককে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাত পৌনে আটটার দিকে পিচ্চি আকাশ গ্রুপের আবুল কালাম ও শাহরিয়ার নাফিজসহ কয়েকজন হারুনুর রশিদের বেকারিতে চাঁদা আনতে যায়। এ খবর পেয়ে প্রতিপক্ষের পিচ্চি আকাশ তার দলবল নিয়ে ঐ বেকারীর সামনে উপস্থিত হয়ে চাঁদা নিতে বাধা দেয় এবং শাহরিয়ার ও আবুল কালামের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে বেকারির মালিক হারুনুর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে পাশর্বর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ

ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে রোববার সকালে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, কালিয়াকৈরের একটি বেকারিতে দুপক্ষ চাঁদা আনতে গেলে তাদের মাঝে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম