গাজা যুদ্ধ বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের রাস্তায় লাখ লাখ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের রাস্তায় লাখ লাখ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নেদারল্যান্ডসের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা বলেছেন, আমস্টারডামে গাজা যুদ্ধবিরোধী এই বিক্ষোভে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নিয়েছেন। স্থানীয় পুলিশও বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের এই সংখ্যা নিশ্চিত করেছে। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ লোকজনই ইসরায়েলের গাজা অবরোধবিরোধী প্রতীকী ‘রেড লাইন’ প্রদর্শনের উদ্দেশ্যে লাল রঙের পোশাক পরেছিলেন। ‘রেড লাইন মার্চ’ নামের এই বিক্ষোভ গত মে মাসে দ্য হেগে অনুষ্ঠিত বিশাল সমাবেশের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ

অবসানের পরিকল্পনা ঘোষণার কয়েক সপ্তাহ আগেই এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন আয়োজকরা। বিক্ষোভের আয়োজক সংস্থা প্যাক্স নেদারল্যান্ডস বলেছে, তারা গাজায় শান্তির প্রত্যাশা করছেন। তবে ট্রাম্পের পরিকল্পনায় তাদের অবস্থান বদলায়নি। প্রবল বৃষ্টির মাঝেই রোববার প্রায় সব বয়সী ডাচ নাগরিকরা রাজধানীর রাস্তায় ছয় কিলোমিটার দীর্ঘ মিছিলে অংশ নেন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা হাতে ‘‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’’ স্লোগান দেন। আবার অনেকের হাতে ‘‘ইসরায়েলের জন্য লজ্জা!’’ এবং ‘‘গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আমরাও মুক্ত নই’’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া ২৭ বছর বয়সী ডাচ নাগরিক এমিলিয়া রিভেরো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাজায় ভয়াবহ নৃশংতায় যে দৃশ্য আমরা দেখছি, তার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভে অংশ নেওয়াটা

আমাদের ন্যূনতম দায়িত্ব। বিক্ষোভের আয়োজকরা অভিযোগ করে বলেছেন, নেদারল্যান্ডস সরকার গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। আগামী তিন সপ্তাহ পর অর্থাৎ ২৯ অক্টোবর নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে নেদারল্যান্ডসের রাজনীতিকদের প্রতি ইসরায়েলের সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্যাক্স নেদারল্যান্ডসের পরিচালক রোলিয়েন সাসে রয়টার্সকে বলেছেন, ‘‘আমরা প্রত্যাশা করছি, খুব শিগগিরই গাজায় প্রকৃত যুদ্ধবিরতি হবে। সেখানকার মানুষ নিরাপদে থাকবেন এবং মানবিক সহায়তা পাবেন। তবে আমরা ইসরায়েল দীর্ঘমেয়াদে গণহত্যা বন্ধে কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, তা নিয়ে উদ্বিগ্ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি