গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবে পাঁচ আরব দেশের স্পষ্ট ‘না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবে পাঁচ আরব দেশের স্পষ্ট ‘না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিন ঘিরে থাকা পাঁচটি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের শীর্ষ কূটনীতিকরা এক বৈঠকে বসেন এবং যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেন। বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সংঘাত বাড়িয়ে তুলবে’। পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, ‘গাজার জনগণকে উচ্ছেদ করা মধ্যপ্রাচ্যে শান্তি ও সহাবস্থানের সম্ভাবনা নষ্ট করবে। তারা একইসঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের

মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ শান্তি অর্জনের আশা প্রকাশ করেন’। যৌথ বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা জোর দিয়ে বলছি, কোনো উপায়ে ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার খর্ব করা যাবে না—হোক তা বসতি স্থাপনের মাধ্যমে, উচ্ছেদ বা ভূমি দখল করে, কিংবা মালিকদের নিজ জমি থেকে সরিয়ে দেওয়া... কোনো পরিস্থিতিতেই এটি গ্রহণযোগ্য নয়।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৫ জানুয়ারি বলেন, তিনি জর্ডান ও মিশরের মতো আরব দেশগুলোতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি স্থানান্তরের পরিকল্পনা করছেন এবং গাজা উপত্যকা ‘খালি করার কথা ভাবছেন। তিনি জর্ডানের রাজা আবদুল্লাহকে অনুরোধ করেছেন যেন আরও বেশি সংখ্যক ফিলিস্তিনিকে গ্রহণ করা হয়। এর আগেও মিশর ও জর্ডান ট্রাম্পের এই

প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ বা পুনর্বাসন করা একটি অবিচার, যা মিশর কোনোভাবেই সমর্থন করবে না।’ অন্যদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস বলেছে, ‘ইসরাইলি দখলদার বাহিনী যে লক্ষ্য হিংসার মাধ্যমে অর্জন করতে পারেনি, তা রাজনৈতিক কৌশলে হাসিল করা যাবে না’। হামাস আরও দাবি করে, গাজার পুনর্গঠনের নামে জনগণকে উচ্ছেদের প্রস্তাবের পুনরাবৃত্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার করে তুলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার