গাজা ও লেবাননের জন্য ৩.৫ মিলিয়ন ডলার অনুদান কুয়েতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

গাজা ও লেবাননের জন্য ৩.৫ মিলিয়ন ডলার অনুদান কুয়েতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
গাজায় মানবিক সংকট বিশেষ করে সুপেয় পানির ব্যবস্থা করতে ও লেবাননে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে ৩.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে কুয়েত। এ বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর সঙ্গে দুটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত তহবিল ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট। আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইউনিসেফে দেওয়া কুয়েতের এই তহবিলের মধ্যে গাজার পানি খাতকে ১.৫ মিলিয়ন ডলার এবং লেবাননে শিক্ষার উন্নয়নে ২ মিলিয়ন ডলার দেওয়া হবে। এক বিবৃতিতে কুয়েতের সরকার পরিচালিত তহবিল জানিয়েছে, গাজা প্রকল্পের লক্ষ্য পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার করা, নিরাপদ পানীয় জল সরবরাহ করা এবং ছিটমহলে মানবিক অবস্থার অবনতিশীলতার মধ্যে জনস্বাস্থ্যের উন্নতি করা। এর আগে সোমবার, গাজার দ্বিতীয় বৃহত্তম ডিস্যালিনেশন

প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আগেই থেকেই ইসরাইলের চলমান সীমান্ত বন্ধের কারণে অঞ্চলটির বৃহত্তম সুবিধা যেমন জ্বালানি ও প্রয়োজনীয় সরবরাহ বন্ধ রয়েছে। তাতে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। তহবিল নিয়ে আরও বলা হয়েছে, লেবানন প্রকল্পটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মান অনুসারে তিনটি পাবলিক স্কুল পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় এবং শরণার্থী শিশুদের জন্য শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য অবকাঠামোতে বিনিয়োগ করবে। এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে, ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরাইলের। কিন্তু ইসরাইল তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। যদিও সেই সময় পেরিয়ে যাওয়ার পরও পাঁচটি সীমান্ত চৌকিতে এখনও তাদের

সামরিক উপস্থিতি বজায় রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারের এই অনুদানটি কুয়েত তহবিল এবং ইউনিসেফের মধ্যে দশম মানবিক সহায়তা চুক্তি। ২০১৭ সাল থেকে, তহবিলটি জাতিসংঘের সংস্থার সঙ্গে নয়টি প্রকল্পের জন্য প্রায় ২৪ মিলিয়ন ডলার প্রদান করেছে। এছাড়াও নিজস্ব সম্পদ ব্যবহার করে স্বাধীনভাবে পরিচালিত কুয়েত তহবিল উন্নয়নশীল দেশগুলিকে অবকাঠামো প্রকল্পে সহায়তা করার জন্য ছাড়মূলক ঋণ এবং উন্নয়ন সহায়তা প্রদান করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক