গাজার ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরাইল, যা বলল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

গাজার ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরাইল, যা বলল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
অবরুদ্ধ গাজায় টিকে থাকা আল-আহলি আরব নামের ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। রোববার দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হয়। আরব নিউজ জানিয়েছে, রোববারের এই হামলার পর আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার রোগীদের ভবন থেকে সরিয়ে নেন। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় গাজার বেসামরিক জরুরি পরিষেবা। এদিকে আল-আহলি হাসপাতালের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা একে ‘আরেকটি যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। এদিব এক বিবৃতিতে হামাস জানায়, এই হামলায় হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এতে রোগীরা ও আহত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং স্থানচ্যুত হয়েছেন। সংগঠন একে ইসরাইলি বাহিনীর

‘ফ্যাসিস্ট’ কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করে বলেছে, ‘মার্কিন সমর্থনে’র কারণেই ইসরাইল ধারাবাহিক এই হামলা নির্বিঘ্নে চালাতে পারছে। বিবৃতিতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কঠোর সমালোচনা করেছে হামাস। বলেছে, যুক্তরাষ্ট্রই এই হামলার জন্য পুরোপুরি দায়ী। একই সঙ্গে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোকে ‘গাজায় গণহত্যা বন্ধে’ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও আরব ও ইসলামি বিশ্বজুড়ে সাধারণ মানুষকে সংহতি জানানোর ও ইসরাইলের ওপর কঠোর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, হামাসকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তুরস্ক, ইরানসহ আরও কিছু দেশ ও সংগঠন তাদেরকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হিসেবেই দেখে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার