গাজার পথে গ্রেটা, যা বলল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫

গাজার পথে গ্রেটা, যা বলল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ |
২২ বছর বয়সি সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ গত রোববার ‘ম্যাডলিন’ নামক একটি নৌযানে চড়ে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করেছেন। নৌযানটি মূলত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত। এতে গাজার সাধারণ নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী বহন করা হচ্ছে। এদিকে গ্রেটার গাজা অভিমুখে যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর ইসরাইলের এক শীর্ষ সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তারা গ্রেটার এই নৌযান গাজায় পৌঁছানো ঠেকাতে প্রস্তুত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডন–কে বলেন, এ ক্ষেত্রেও আমরা প্রস্তুত। সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, সে অনুযায়ী কাজ করব। তবে ইসরাইল কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত

বলেননি। ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরাইলের আগ্রাসনে রীতিমত ধ্বংসস্তুপ ও মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজা উপত্যকার ওপর টানা ৯০ দিনেরও বেশি সময় ধরে অবরোধ চালিয়ে আসছে।মূলত ২০০৭ সাল থেকেই অঞ্চলটি স্থল, জল ও আকাশপথে অবরুদ্ধ। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তারওপর টানা তিন মাসের অবরোধে পুরো গাজা উপত্যকা এখন দুর্ভিক্ষের কবলে। এ অবস্থায় আর বসে থাকতে পারেননি সুইডিশ জলবায়ু কর্মী ২২ বছরের তরুণী গ্রেটা।নিরীহ গাজাবাসীর জন্য পানি পথেই ছুটেছেন ত্রাণ নিয়ে। তার ত্রাণবাহী নৌযানে রয়েছে— দুধ, প্রোটিন বার, শিশু খাদ্য, ডায়াপার, আটা, চাল, পানি পরিশোধন যন্ত্র, স্বাস্থ্যবিষয়ক সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম। এ যাত্রায়

গ্রেটা থুনবার্গ ছাড়াও আছেন ১২ জন আন্তর্জাতিক শান্তিকর্মী। যার মধ্যে গেমস অব থর্নস অভিনেতা লিয়াম কানিংহ্যামও রয়েছেন। এই ফ্লোটিলা মিশনকে তারা বলছে, ইসরাইলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস, সরাসরি প্রতিরোধ। এদিকে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর কাটানিয়া থেকে যাত্রা শুরুর পর গ্রেটার নৌযানকে ড্রোনে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে অংশগ্রহণকারীরা। ধারণা করা হচ্ছে, এটি গ্রিক কোস্ট গার্ডের ড্রোন। নিরাপত্তার জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে। গ্রেটা থুনবার্গ ইতোমধ্যেই তার সোশ্যাল মিডিয়ায় সফরের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরে সাঁতার কাটা নৌযানে কেফিয়েহ (ফিলিস্তিনি রুমাল) পরে ও ফিলিস্তিনের পতাকা হাতে। রওনা হওয়ার আগে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, আমরা এটা করছি কারণ, পরিস্থিতি যত

কঠিনই হোক না কেন, চেষ্টা থামিয়ে দিলে মানবতা হারিয়ে যাবে। এর আগেও এফএফসি পরিচালিত আরেকটি জাহাজ মাল্টার পথে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয়। সে সময় তারা অভিযোগ করে, ইসরাইল ড্রোন হামলা চালিয়ে জাহাজটি ক্ষতিগ্রস্ত করেছে।সূত্র:এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার