গাজাযুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

গাজাযুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
সম্প্রতি গাজা উপত্যকার যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শেষ হয়েছে। এ আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে মিশর। যা ১১ মাস ধরে চলা এ সংঘাত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। আলোচনায় অংশ নেওয়া একটি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কায়রো নিউজ চ্যানেল জানিয়েছে, আলোচনাটি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এবং হামাসের প্রতিনিধি দলের নেতা খলিল আল-হাইয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, এ আলোচনাকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ এবং সংকট সমাধানের সম্ভাব্য লক্ষণ’ হিসেবে দেখা হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মিলে ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি

বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করে আসছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় মধ্যস্থতার সব প্রচেষ্টাই ব্যাহত হয়েছে। ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ১১৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ১২৫ জনের আহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকাজুড়ে অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে গাজায় সংঘটিত

গণহত্যার অভিযোগে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে মামলাও দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল