গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এবার সহিংসতা ঘটছে কিছুটা ভিন্ন উপায়ে। সাহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের ওপর চালানো হচ্ছে এলোপাতাড়ি গুলি। খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা এক মুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা—এ সাধারণ মানবিক প্রয়াসেই এখন লাশ হতে হচ্ছে ফিলিস্তিনিদের। মঙ্গলবার পর্যন্ত ৮ দিনে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রগুলোয় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শতাধিক। গাজার মিডিয়া অফিস এ ঘটনাকে একটি ‘ইচ্ছাকৃত গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে। এছাড়া এটিকে একটি পরিকল্পিত মৃদ্যুফাঁদ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। আলজাজিরা, মিডল ইস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাহর এক ত্রাণ

বিতরণকেন্দ্রে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯০ জনের বেশি। ২৭ মে জিএইচএফের ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা দাঁড়াল ১০২ জনে। আহত হয়েছেন আরও ৪৯০ ফিলিস্তিনি। এদিকে রাফাহর ত্রাণকেন্দ্রে রোববারের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে বরাবরই এসব হামলার অভিযোগ অস্বীকার করে আসছে ইসরাইল। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৪ হাজার ৯০১ জন আহত হয়েছেন। ইসরাইলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, কড়াকড়ি আরোপ করে অবরুদ্ধ করা হয়েছে খাদ্য, ওষুধ ও

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রবেশপথও। ইসরাইলের কঠোর অবরোধের কারণে আসন্ন ঈদুল আজহায় গাজায় কুরবানির কোনো পশুই ঢোকানো সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে কুরবানি তো দূরের কথা, সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরা মাংসও জুটবে না। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ইউরোপ এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ১৭ জুন জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের ওপর একটি বড় সম্মেলন আয়োজন করতে চলেছে ফ্রান্স ও সৌদি আরব। ওই সম্মেলনেই ফ্রান্স একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফরাসি কর্মকর্তারা ধারণা করছেন, যুক্তরাজ্যও এই পদক্ষেপে ফ্রান্সের পাশে থাকবে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র গোপনে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনকে

একতরফাভাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকতে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটন মনে করে, এ স্বীকৃতি বর্তমান ভ‚রাজনৈতিক বাস্তবতায় সময়োপযোগী নয় এবং এতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশল বিঘ্নিত হতে পারে। ইসরাইলি রাফায়েল কোম্পানির সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইলের রাফায়েল কোম্পানির কাছ থেকে ‘স্পাইক’ অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে নিশ্চিত করেছে স্পেনের গণমাধ্যম। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার মাত্র চার দিন আগে ৩২৫ মিলিয়ন ডলারের এই চুক্তিটি চূড়ান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার