গাজায় ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ‘সম্ভাবনা নেই’ ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

গাজায় ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ‘সম্ভাবনা নেই’ ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কোনও সম্ভাবনা ইসরাইলের নেই। সোমবার (২৮ এপ্রিল) এক ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেছেন। হামাস কর্মকর্তার এক বিবৃতি উল্লেখ করে ইসরাইলি ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের হামাসের সঙ্গে এমন একটি ‘‘হুদনায়’’ সম্মত হওয়ার কোনও সম্ভাবনা নেই- যা কেবল তাদের অস্ত্র সংগ্রহ, পুনরুদ্ধার এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।’ ‘হুদনা’ একটি আরবি শব্দ যা যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত শান্তির সময়কালকে বোঝায়। গত কয়েক দশক ধরে গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে শান্তির সময়কাল বর্ণনা করতে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা

গত সপ্তাহে এএফপিকে বলেন, ‘হামাস এক ব্যাচে বন্দী বিনিময় এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। ’ সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে আসছে, একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবরের মধ্যে শুরু হওয়া যুদ্ধের অবসান, ইসরাইলের হামলা, গাজা থেকে ইসরাইলিদের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় এবং উপত্যকায় তাৎক্ষণিকভাবে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা উচিত। তবে ইসরাইল কোনো চুক্তিতেই যুদ্ধ শেষ করতে বা হামাসকে উপত্যকাটির শাসকগোষ্ঠী হিসেবে ক্ষমতায় রাখতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, এই গোষ্ঠীটি ৭ অক্টোবরের মতো ইসরাইলে আরেকটি আক্রমণ চালানোর জন্য যেকোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ব্যবহার করবে। পাঁচ বছরের যুদ্ধবিরতির সম্ভাবনা প্রত্যাখ্যানকারী ওই ইসরাইলি কর্মকর্তা আরও বলেন, গাজা থেকে জিম্মিদের মুক্ত

করার জন্য কাতার ‘সম্প্রতি আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলেনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা