ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি
ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা
ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা
গাজায় ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এক হাজার ৩০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। আহত করা হয়েছে তিন হাজার ১৮৪ জনকে। খবর আল-জাজিরার।
উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির বোমা ও ড্রোন হামলায় এ সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ ১৫ হাজার ২২৫ মানুষ।
আল-জাজিরার প্রতিবেদন বলছে, আজ (রোববার) ভোর থেকে গাজায় হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করা হয়েছে। আর খান ইউনিসে নয় জনকে হত্যা করা হয়েছে।
গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলের আর্টিলারি শেলের আঘাতে দুই ফিলিস্তিনির মৃত্যু
হয়েছে। রাতভর ইসরাইলি ড্রোন হামলায় গাজা সিটিতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা ও মেয়েও রয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় গাজায় ১৫ চিকিৎসক হত্যার নতুন একটি ফুটেজে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই গাড়িতে স্পষ্ট চিহ্ন থাকার পরও গুলি চালানো হয়েছে।