গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির এ হামলায় আরও অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এনিয়ে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। বুধবার (১৪ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। এছাড়া মধ্যরাত থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপীয় এবং নাসের হাসপাতালেও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ১৪২ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র

চুক্তি ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ১৯ হাজার ৭২১ জন। তবে সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা ৬১,৭০০ অতিক্রম করেছে। এছাড়া উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আরও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং তিনি গাজা যুদ্ধ বন্ধের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই যুদ্ধ বন্ধ হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ