গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কোহেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫
     ৮:০১ অপরাহ্ণ

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কোহেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৮:০১ 109 ভিউ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মার্কিন সিনেট থেকে গ্রেফতার করা হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা এবং প্রবীণ প্রগতিশীল অ্যাকটিভিস্ট বেন কোহেনকে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, কোহেনের বিরুদ্ধে একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও ছয় বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, গত বুধবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে সিনেটের একটি বাজেট শুনানিতে ছিলেন ৭৪ বছর বয়সি কোহেন। সেখানে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র তার দফতরের বাজেট প্রস্তাবের পেছনে যুক্তি দিতে শুরু করলে প্রতিবাদ জানান কোহেনসহ উপস্থিত অনেকে। এ সময় তিনি স্লোগান দিতে থাকেন, কংগ্রেস গাজায়

শিশু হত্যা করতে বোমা কেনে। অথচ দেশের দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয়! এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। হাতে হ্যান্ডকাফ পরার আগ মুহূর্তে তিনি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষুধার্ত শিশুদের খাবার পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ দিন। পরবর্তীতে মুক্তি পাওয়ার পর বেন কোহেন বলেন, ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমাদের কিছু একটা করতেই হতো। যুক্তরাষ্ট্র দেশের সামাজিক খাত সংকুচিত করে ইসরাইলের জন্য ২০ বিলিয়ন ডলারের অস্ত্র অনুমোদন করেছে। বিষয়টিকে ‘কেলেঙ্কারি’ বলে উল্লেখ করেছেন কোহেন। তিনি আরও বলেন, আমেরিকার নাম ব্যবহার করে, আমাদের অর্থ দিয়ে যা করা হচ্ছে, তা ঘৃণা করে এ দেশের অধিকাংশ মানুষ। পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিশেষত

ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি জনমত ক্রমাগত নেতিবাচক হয়ে উঠছে। তবে ব্যয় পরিকল্পনার বাইরেও কোহেন পুরো বিষয়টিকে নৈতিক ও ‘আধ্যাত্মিক’ সংকট হিসেবে দেখেন। তিনি বলেন, দশকের পর দশক ধরে নির্বিচারে মানুষ হত্যা সমর্থন করা ও তাতে জড়িয়ে পড়া আমাদের মানবিক অস্তিত্ব এবং দেশের নীতিগত অবস্থানের মূলকে নাড়া দেয়। যুক্তরাষ্ট্র তার অর্ধেকেরও বেশি স্বাধীন বাজেট যুদ্ধ খাতে ব্যয় করে। যদি এর অর্ধেকটাও বিশ্বজুড়ে মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করা হতো, তাহলে বিশ্বে এত সংঘাত থাকত না। একটি দৃষ্টান্ত টেনে তিনি বলেন, যদি কোনো তিন বছরের শিশু গিয়ে মানুষকে মারতে শুরু করে, আপনি তাকে বলেন, তোমার কথা দিয়ে বোঝাও। দেশগুলোর মধ্যেও সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা

যুদ্ধ ছাড়া সমাধান করা সম্ভব। কোহেন বলেন, আমি জানি আমার কণ্ঠ অনেকের চেয়ে জোরাল। কিন্তু এটা মনে রাখতে হবে, আমি লাখো মানুষের হয়ে কথা বলছি। সূত্র: বিবিসি, আলজাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?