গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫

গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ |
দক্ষিণ গাজার রাফাহ’র ধ্বংসস্তূপ থেকে রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ খবর জানায়। এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেড্রোস ঘেব্রেয়েসাস। সোমবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সূত্রে জানা যায়, গাজায় অ্যাম্বুলেন্স কর্মীদের হত্যার নিন্দা জানিয়ে এক্সে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেছেন, আটজন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) অ্যাম্বুলেন্স কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেড্রোস এই হামলাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। স্বাস্থ্য ও মানবিক কর্মীদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে স্বাস্থ্যকর্মীদের সর্বদা সুরক্ষিত রাখার আহ্বান জানান

তিনি। রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতদের মধ্যে আটজন সংস্থাটির নিজস্ব কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। আর নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। পিআরসিএস জানায়, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল। সংস্থাটি আরো জানায়, মরদেহগুলো বালির নিচে পুঁতে ফেলা হয়েছিল। যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কিছু মরদেহ পচন ধরার কারণে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানায় সংস্থাটি। এদিকে গাজায় ইসরায়েলের ১৫ জন সহায়তা কর্মী

হত্যার জন্য হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় যা কিছু ঘটছে তা হামাসের কারণেই ঘটছে। এই সবকিছু মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে যদি হামাস সমস্ত জিম্মি এবং তাদের হাতে থাকা জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দেয় এবং তাদের অস্ত্র জমা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৪০২ জন স্বাস্থ্যকর্মী এবং ১১১ জন জরুরি কর্মীকে হত্যা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী