গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-সৌদির শীর্ষ দুই কূটনীতিকের বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-সৌদির শীর্ষ দুই কূটনীতিকের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ হামাসের হাতে বন্দিদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ওয়াশিংটনে শীর্ষ এই দুই কূটনীতিকের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সেক্রেটারি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী জিম্মিদের মুক্তি এবং গাজায় একটি টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এতে গাজায় হামাসের ক্ষমতাহীনতা ও নিরস্ত্রীকরণের বিষয়টিও অন্তর্ভুক্ত। এছাড়া দুই শীর্ষ কূটনীতিক সুদানের যুদ্ধ এবং লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর আক্রমণসহ অন্যান্য

আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন। বিবৃতি অনুসারে, রুবিও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, অঞ্চলে হুথি হুমকি মোকাবিলা এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সৌদি আরবের প্রচেষ্টার জন্যও প্রশংসা প্রকাশ করেছেন। যদিও আমেরিকা গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে সমর্থন করছে এবং একইসঙ্গে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে একটি স্বাভাবিকীকরণ চুক্তির মধ্যস্থতা করার চেষ্টা করছে। আর রিয়াদ তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথ তৈরির জন্য জোর দিচ্ছে। গত মাসে, ট্রাম্প বলেছিলেন যে তিনি এপ্রিলের প্রথম দিকে সৌদি আরব সফর করতে পারেন। তবে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, ট্রাম্পের এই সফর মে মাসের মাঝামাঝি সময়ে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু