গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ |
গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।খবর এএফপির। ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে মধ্যস্থতাকারীরা। তিনি আরো বলেন, আমরা আশা করছি আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকাল এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব। এই বিষয়ে চুক্তির একটি সম্ভাবনা আছে। হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা। গাজায় সবশেষ প্রস্তাবিত মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে ২৮ জন ইসরাইলি

জিম্মির মুক্তির বিনিময়ে ১২শ’র ও বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজার দেইর আল-বালাহ, খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে একযোগে হামলা চালায় ইসরাইলি বাহিনী। দেইর আল-বালাহতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। খান ইউনিসে ইসরাইলি গোলাবর্ষণে প্রাণ হারায় এক শিশু, আহত হয় তার মা। গাজা সিটিতে বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হন অনেকে, যাদের মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এদিকে, পশ্চিম তীরে নতুন করে ৫ হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইলি সরকার। জর্ডান

ও অন্যান্য এলাকায় এই বসতি নির্মাণ করা হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক