গাজায় যুদ্ধবিরতি এক সপ্তাহের মধ্যেই, আশা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ June, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি এক সপ্তাহের মধ্যেই, আশা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ June, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরাইল ও ইরান-সমর্থিত হামাসের মধ্যে যুদ্ধবিরতি আগামী এক সপ্তাহের মধ্যেই হতে পারে বলে তিনি মনে করছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্যাপনের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে সংঘর্ষে ল্প্তি ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চেষ্টা করে যাওয়া কয়েকজনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি খুব শিগগিরই হবে বলে মনে হচ্ছে তার। হামাস বলছে, তারা যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির অধীনে বাকি জিম্মিদের মুক্তি দিয়ে দিতে আগ্রহী। অন্যদিকে ইসরাইল বলছে, যুদ্ধ তখনই থামবে যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু হামাস অস্ত্র সমর্পণে

রাজি নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর দুইপক্ষের মধ্যে যু্দ্ধ বেধে যায়। সেদিনের হামলায় ইসরাইলের ভেতর প্রায় এক হাজার ২০০ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি তেল আবিবের। একইদিন হামাসের হাতে আড়াইশ’ জন জিম্মিও হয়। এরপর থেকে ইসরাইলি সামরিক বাহিনীর লাগাতার হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ভূখণ্ডটির প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে, সৃষ্টি করেছে ভয়াবহ খাদ্য সঙ্কটের। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তার পরবর্তী যুদ্ধবিরতি গাজা সংঘাত নিরসনে সব পক্ষের আগ্রহ জোরদার করেছে বলেই মনে হচ্ছে। ১২ দিনের সংঘাতের পর গত সপ্তাহে ইরান-ইসরাইল মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় শিগগিরই যুদ্ধবিরতি হতে

যাচ্ছে। এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হল। আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি।’ তবে কার কার সঙ্গে কথা হয়েছে তা বলেননি তিনি। ইরান-ইসরাইল সংঘাতের সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার যে প্রায় প্রতিদিনই কথা হতো তা তিনি আগে সাংবাদিকদের বলেছিলেন। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কার্যালয় এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তারা বলেছে, ট্রাম্পের মন্তব্যের বাইরে বলার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইল ও হামাসের মধ্যে একটি শান্তি চুক্তি করতে পেরেছিল, সেই চুক্তির সময়ও উইটকফ বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করেছিলেন। যদিও

শেষ পর্যন্ত সেই চুক্তিটি বেশিদিন টেকেনি। সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে রয়টার্স ওয়াশিংটনের ইসরাইলি দূতাবাসে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কিছু বলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার