গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে জেরুজালেম পোস্ট। এলি কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। ’ এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন। এর আগে গত শুক্রবার (৭ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে। এটি গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু হবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে। এর

আগে গত বছরের জুলাই মাসে ইসরাইল গাজার একটি পানিব্যবস্থাকে ইসরাইলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে গাজার বাসিন্দাদের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিদিন ২০ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করে করেছে। এই নীতি ইসরাইলের বিশ্বব্যাপী বৈধতা বজায় রাখার জন্য কাজ করেছে বলে জানিয়েছে একটি আইডিএফ সূত্র। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একবারেই সব জিম্মিকে মুক্তি দেওয়ার হুমকি দিয়ে বলেন, এর প্রতিক্রিয়ায় ইসরাইল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমেরিকা ‘সমর্থন করবে’। আর হামাস যদি তা মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে পুনরায় যুদ্ধ শুরুর বিষয়ে সতর্ক করেছেন ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন