গাজায় বন্দি ইসরাইলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

গাজায় বন্দি ইসরাইলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
গাজায় প্রায় দেড় বছর ধরে আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও শনিবার প্রকাশ করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে। ভিডিওটি যদিও তারিখবিহীন, তবুও এতে একজন ব্যক্তি নিজেকে ইডান আলেক্সান্ডার বলে পরিচয় দেন এবং জানান, তিনি গাজায় ৫৫১ দিন ধরে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি এখনও কেন বন্দি?’ পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান। এই সম্পাদিত ভিডিওটি এমন এক সময় প্রকাশ পেল, যখন ইহুদিরা স্বাধীনতা উদ্‌যাপনের সপ্তাহব্যাপী উৎসব ‘পাসওভার’ পালন শুরু করেছে। তবে ইডানের পরিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইডান ও আরও ৫৮ জন বন্দি থাকা অবস্থায় এই

উৎসব তাদের জন্য কোনও স্বাধীনতার বার্তা নয়। চলমান যুদ্ধের সময় হামাস এর আগেও একাধিকবার বন্দিদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে দেখা গেছে। ইসরাইলি কর্মকর্তারা এসব ভিডিওকে ‘প্রচার কৌশল’ হিসেবে বর্ণনা করে আসছেন, যা সরকারকে চাপে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এই যুদ্ধ বর্তমানে ১৮তম মাসে প্রবেশ করেছে। ১৯ জানুয়ারি শুরু হওয়া একটি যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জন জিম্মিকে মুক্তি দেয়। তবে মার্চে হামাস যুদ্ধ শেষ না করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে, ইসরাইল ফের গাজায় স্থল ও বিমান অভিযানে ফিরে যায়। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাকি ৫৯ জন বন্দিকে মুক্ত করা না হবে এবং গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না

হবে, ততক্ষণ এই অভিযান চলবে। অন্যদিকে, হামাস বলেছে, তারা কেবল যুদ্ধ শেষের সমঝোতার অংশ হিসেবে জিম্মিদের মুক্তি দেবে এবং অস্ত্র সমর্পণের দাবিও তারা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার কাছে দক্ষিণ ইসরাইলি এলাকাগুলোতে হামলা চালায়, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়। এর জবাবে ইসরাইল যে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অধিকাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার