গাজায় পানির জন্য হাহাকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

গাজায় পানির জন্য হাহাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
শুধু খাবার নয়, পানির জন্যও হাহাকার শুরু হয়েছে গাজায়। আরও কয়েক মাস আগে থেকেই। গত ১৯ মাসের হামলায় গাজার অসংখ্য পানীয় স্থপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। বাধ্য হয়ে সমুদ্রের নোনতা-দূষিত পানি পান করছেন গাজার বেশিরভাগ বাসিন্দা। আল-জাজিরা। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গোটা গাজায় ৭১৯টি পানির কূপ ধ্বংস করেছে। এপ্রিলের শুরুতে গাজা সিটির ঘাবায়েন প্ল্যান্টে বোমা হামলা চালায়। এরপর ৫ এপ্রিল ইসরাইলি কোম্পানি মেকোরোট গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেয়, যা উপত্যকার প্রায় ৭০ শতাংশ সুপেয় পানি সরবরাহ করত। ১০ মার্চ ইসরাইল গাজায় অবশিষ্ট বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়। এতে গাজার পানি পরিশোধন ট্যাংকগুলোও বন্ধ

হয়ে যায়। হামাস সরকারের উপমন্ত্রীর উপ-মন্ত্রী জুহদ আল-আজিজ বলেন, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এবং জ্বালানি সংকটের কারণে প্রায় ৯০ শতাংশ বেসরকারি এবং সরকারি পানি পরিশোধনকেন্দ্র (২৯৬টি) কাজ বন্ধ হয়ে গিয়েছে। গাজা সিটি মিউনিসিপ্যালিটির মুখপাত্র আসেম আল-নাবীহ কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলি দখলদাররা কেবল গাজা সিটিতে ৬৪টিরও বেশি জলকূপ ধ্বংস করেছে। সে সঙ্গে ১১০,০০০-এরও বেশি মিটার পানি নেটওয়ার্কও ধ্বংস করেছে। বর্তমানে, মাত্র ৩০টি কূপ চালু আছে, এগুলো জনসংখ্যার চাহিদার একাংশও পূরণ করতে পারে না। আল-নাবীহ অনুমান করেছেন, পানি সরবরাহ প্রতিদিন জনপ্রতি ৩-৫ লিটারে নেমে এসেছে। চরম ঘাটতির কারণে বাজারে পানির দামও এখন আকাশছোঁয়া। প্রতি গ্যালন ৫-৮ শেকেলে পৌঁছেছে। যা আগে ছিল ১.৩০- ২.২০।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত