গাজায় ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

গাজায় ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
ইসরায়েল উত্তর গাজায় ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। এতে ভূখন্ডটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জন্য ত্রাণ সরবরাহের সবচেয়ে সরাসরি পথ বন্ধ হয়ে গেছে। তবে গাজার দক্ষিণাঞ্চল দিয়ে এখনো ত্রাণ ঢুকছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ করেছে ইসরায়েল। এর মধ্যেই ভিডিওতে মুখোশধারী লোকজনকে ত্রাণবাহী ট্রাকের ওপর বসে থাকতে দেখা গেছে। স্থানীয় গোষ্ঠী নেতারা বলছেন, হামাস যাতে ত্রাণ চুরি করতে না পারে সেজন্য ট্রাকগুলো পাহারায় রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাক পাহারার ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পরই উত্তরের ক্রসিং বন্ধের কথা জানান ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড সাংবাদিকদের বলেন, দক্ষিণ দিক থেকে গাজায়

ত্রাণ প্রবেশ অব্যাহত আছে। তবে উত্তর গাজায় কোনও ত্রাণ ঢুকছে কি না সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যেন ত্রাণ দখল করতে না পারে, তা নিশ্চিত করতে দুই দিনের মধ্যে সেনাবাহিনীকে একটি পরিকল্পনা দিতে বলা হয়েছে। তবে হামাস ত্রাণ দখলের অভিযোগ অস্বীকার করেছে। উত্তর গাজায় ক্রসিং বন্ধের পদক্ষেপে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়বে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজার পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়েছেন। ত্রাণ বন্ধ করে ইসরায়েল সহযোগিতা চুক্তির আওতায় মানুষের অধিকার রক্ষার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে- একটি ইইউ প্রতিবেদনের উল্লেখ করে এমন কথাই বরেছেন পেদ্রো সানচেজ। তবে ইসরায়েল বরাবরই গাজায় কোনও গণহত্যা

চালানো বা যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮