গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
ইসরাইলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে। সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা। খবর এএফপির। দক্ষিণ গাজার রাফার একটি কেন্দ্রে প্রায় তিন মাস পর ত্রাণ বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটি। ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আয়মান আবু জায়েদ বলেন, আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একপর্যায়ে ফাঁকা গুলি করেন ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল। আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে

থাকেন। আল-জাজিরার লাইভ ব্রডকাস্টে দেখা যায়, অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্র হয়েছেন। বিশৃঙ্খলভাবে অনেকে ছুটে বেড়াচ্ছেন। জিএইচএফ জানিয়েছে, ভিড় এত বেশি ছিল যে তাদের দল একটু পিছিয়ে যায়। পরে সাহায্য বিতরণ স্বাভাবিক হয়। হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলেছে, ইসরাইলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় নাকাল ও ক্ষুধার্ত মানুষেরা সাহায্য পেতে গিয়ে এ দুঃখজনক দৃশ্য হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থাগুলোও এ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক