গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইলি বিক্ষোভকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইলি বিক্ষোভকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
গাজায় ত্রাণসামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরাইলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছেন একদল ইসরাইলি বিক্ষোভকারী। দেশটির গণমাধ্যম ‘আরুতস শেভা’ জানিয়েছে, বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন। খবর আল-জাজিরার। বিক্ষোভকারীদের একজন রেউত বেন হাইম বলেন, ‘গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখনো আমাদের জিম্মিদের আটকে রেখেছে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না।’ এরপর তাকে পুলিশ গ্রেফতার করে। আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল ম্যাকলেভ বলেন, ‘গাজায় কোনো রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান।’ তিনি ঘোষণা করেন, এ উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব। প্রতিটি ট্রাক এ যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়, ততক্ষণ কোনো সাহায্য নয়। তিন

মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্যসহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরাইল। মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে। এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থি ইসরাইলি বিক্ষোভকারীরা। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল অনাহারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, ফলে প্রায় ৫ লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে। এদিকে গাজায় আজ বুধবার ভোর থেকে বিকাল চারটা পর্যন্ত ৪২ জন ফিলিস্তিনিকে হামলা করে হত্যা করেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৩ জন। আর আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত