গাজায় গণহত্যার প্রতিবাদে কিরগিজ মেডিকেল শিক্ষার্থীদের সংহতি র‍্যালি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে কিরগিজ মেডিকেল শিক্ষার্থীদের সংহতি র‍্যালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান গণহত্যার বিরুদ্ধে বৈশ্বিক ধর্মঘটের অংশ হিসেবে শান্তিপূর্ণ র‍্যালির আয়োজন করে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল অনুষদের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় মেডিকেলের ডজনখানেক শিক্ষার্থী। যারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে। ‘শিশু হত্যা বন্ধ করো,’ ‘ফ্রি প্যালেস্টাইন,’ এবং ‘নীরবতা মানেই সহমত’ — এমন নানা শ্লোগান তাদের হাতে লেখা ছিল। র‍্যালির একজন আয়োজক শিক্ষার্থী বলেন, ভবিষ্যতের চিকিৎসক হিসেবে আমরা জীবনরক্ষার শিক্ষা নিয়েছি, গাজায় যা ঘটছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন, আর আমরা নীরব থাকতে পারি না। এই প্রতিবাদ কর্মসূচি বিশ্বব্যাপী চলমান বিক্ষোভ ও সচেতনতামূলক কার্যক্রমের একটি অংশ, যার মূল দাবি গাজায় অবিলম্বে

যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনঃস্থাপন, এবং যুদ্ধাপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা। শিক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও আহ্বান জানিয়েছেন যেন তারাও এই অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয় এবং মানবতার পক্ষে কণ্ঠ তোলে। “কিরগিজস্তান থেকে গাজা — আমরা এক কণ্ঠে শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে কথা বলছি,” এমন মন্তব্যে র‍্যালির সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র পরিষদের সভাপতি হাসান রাজা এবং মেডিসিন অনুষদের দ্বিতীয় বর্ষের গ্রুপ লিডার হামিম হানিফ রাদিয়ান, রুবায়েত রাহিবসহ অন্যান্যরা। কর্মসূচি শেষে গাজাবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মেডিসিন অনুষদের বাংলাদেশি শিক্ষার্থী মুফতি আহমদ সিরাজী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’