গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেদিনই প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেবেন জো বাইডেন। এর আগেই গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা টেলিফোনে কথা বলার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে

বলেছে, প্রেসিডেন্ট বাইডেন এবং নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে লড়াই থামাতে এবং সেখানে আটক থাকা অবশিষ্ট বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং এই চুক্তির অধীনে লড়াই বন্ধ করার মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি গাজায় আটক থাকা বন্দিদের মুক্তির ওপরও জোর দেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর আঞ্চলিক পরিস্থিতির মৌলিক পরিবর্তন, সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং এই অঞ্চলে ইরানের শক্তির দুর্বলতা নিয়েও আলোচনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু